1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘা ওয়াকফ এস্টেটের ১৬তম মোতওয়াল্লীর দায়িত্ব গ্রহণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

বাঘা ওয়াকফ এস্টেটের ১৬তম মোতওয়াল্লীর দায়িত্ব গ্রহণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:  রাজশাহীর বাঘা ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী (রইস) হিসেবে মঙ্গলবার (১৩-০১-২০২৬) দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার আনোয়ারুল ইসলাম দিলীর । পারিবারিক সুত্র ধরে ১৬তম মোতওয়াল্লী হলেন তিনি। আনোয়ারুল ইসলাম দিলীর,বাঘা উপজেলার বাজু বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত খন্দকার সাইফুল ইসলাম ওরফে চাঁদ মিঞার ৩ছেলে ও ২ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ ছেলে এবং বাজু বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুনের সহোদর ভাই।

মামুন জানান,এর আগে ১৫তম মোতওয়াল্লী ছিলেন খন্দকার মুনসুরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, ওয়াকফ এস্টেটের প্রশাসনিক কার্যালয় থেকে মোতওয়াল্লী হিসেবে আদেশপ্রাপ্ত হয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। এছাড়াও সুশীল সমাজের স্থানীয় ব্যক্তিবর্গ যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে    দৃষ্টান্ত স্থাপনের আশাবাদ ব্যক্ত করেছেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট