1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন রাজশাহীতে এবারও চামড়ার দাম কম লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা নওগাঁ পুলিশ সুপার এর নিরাপত্তা ব্যবস্থা তদারকি তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অসুস্থ্ ছাত্রীর পাশে বিদ্যালয়ের এ্যলামনাই আ্যসোসিয়েশন “শিক্ষার আলো জ্বেলে শক্তিশালী, বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি” রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট

দামপাড়া বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ রোকন উদ্দিন জয়, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর, বুধবার বিকেলে দামপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দামপাড়া বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন চৌধুরী লিটন বলেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অতীতে তাকে অন্যায়ভাবে বন্দী রেখে মানবিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। তার এই কঠিন সময়ে আমরা সবাই মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, চকবাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসাইন, মহানগর বিএনপির নেতা শফিক আহমদ, রফিক সাদার, ১৫ নং বাগমনিরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-আহ্বায়ক আবু ফয়েজ,বাগমনিরাম বিএনপি নেতা জামাল সর্দার, মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, ওয়ার্ড বিএনপি নেতা ওবায়দুল হক, শামসুদ্দোহা, আহমদ হোসেন, মো. সাহাবুদ্দিন, আব্দুল মালেক, জাহেদুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার সুস্থ নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট