1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতক দুই কন্যা সন্তানের  জন্ম হয়েছে।  শুক্রবার  (২৮নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায়   পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের বেসরকারি  নিউ পুপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই জমজ শিশু দুটির  জন্ম হয়। শিশু দুটির  বাবার নাম পল্লব মার্ডি ও মায়ের নাম  তৃষ্ণা বাসকে। তার বাড়ি নওগাঁ ধামইরহাট উপজেলার চকযদু টিএনটি মোড় এলাকায়। তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের দরিদ্র সহায় পরিবারের মানুষ।

নিউপুপুলার  ক্লিনিক  এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রমজান আলী বলেন, প্রসব ব্যাথা নিয়ে গতকাল বৃহস্পতিবার এখানে ভর্তি হোন আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক স্ত্রীরোগ প্রস্বতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন   ডা. সুরভি সরকার সফল  সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো জমজ শিশুদুটি ভূমিষ্ট হয়। শিশুদুটি এখন সুস্থ আছে। তবে তাদের উন্নত চিকিৎসার জন্য  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে হবে। শিশু দুটির পিতা মাতা গরিব অসহায়  রাজশাহী যেতে ভয় পাচ্ছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট