1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ রেজিস্ট্রি অফিসে ২০১২–২০১৮ সালের প্রায় কিছু অংশ পুরোনো দলিল ধ্বংসের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

শিবগঞ্জ রেজিস্ট্রি অফিসে ২০১২–২০১৮ সালের প্রায় কিছু অংশ পুরোনো দলিল ধ্বংসের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা রেজিস্ট্রি অফিসে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের কিছু অংশের পুরোনো দলিল ধ্বংসের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রি অফিস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অকার্যকর ও অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত দলিলগুলো নিয়ম অনুযায়ী পুড়িয়ে ফেলা হয়।

অফিস সূত্রে জানা যায়, জেলা রেজিস্ট্রার নাজির আহমেদ রিপন–এর নির্দেশক্রমে পুরো প্রক্রিয়াটি তদারকি করেন শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার খোন্দকার গোলাম কোবির। দলিল ধ্বংসের সিদ্ধান্ত কার্যকর করার আগে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। এর মধ্যে সরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা অন্তর্ভুক্ত, যেগুলোকে চিঠি পাঠিয়ে দলিল ধ্বংসের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।

সূত্র জানায়, চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে জানানো হয় যে, নির্দিষ্ট বছরের দলিলগুলো অকার্যকর হিসেবে শনাক্ত হওয়ায় এগুলো ধ্বংসের প্রক্রিয়ায় যাচ্ছে। চিঠিপত্র প্রাপ্ত সব প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট তারিখে দলিল ধ্বংসের কাজ চূড়ান্ত করা হয়।রেজিস্ট্রি অফিস সূত্র নিশ্চিত করেছে যে, দলিল ধ্বংসের পুরো কার্যক্রম সরকার নির্ধারিত নির্দেশনা ও পদ্ধতি অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনাকে ঘিরে এলাকাবাসী বা সাধারণ জনগণের পক্ষ থেকে কোনো ধরনের দাবি, অভিযোগ বা আপত্তি পাওয়া যায়নি। রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু ধ্বংসকৃত দলিলগুলো বহু আগের এবং অকার্যকর হিসেবে যাচাই করা হয়েছিল, তাই এটি নিয়মিত দাপ্তরিক কাজের অংশ হিসেবে সম্পন্ন হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট