1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ পবায় হিমাগার ভাড়া নির্ধারণে জেলা সুপারিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহীন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে। তিনি তিন সন্তান জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কৃষক সালেহীন (৩৮) দুপুরে জমিতে সেচ দেওয়ার জন্য পানির পাম্প চালু করতে যান। এ সময় পাম্পের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, রামনাথপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট