1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

বাঘায় ইলিশ ধরার নিষেধাজ্ঞার ২০ দিনে  জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট , মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মাছ ধরার অপরাধে রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌ পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার।এর আগে উপজেলা নির্বাহি অফিসার,সহকারি কমিশনার (ভুমি),থানা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

সুত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আইন অমান্যকারিদের সশ্রম কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয়দন্ডের বিধান রেখে ২২দিন (৪ থেকে ২৫ অক্টোবর) নদ, নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান , নিষেধাজ্ঞা মধ্যে মোট ১০টি অভিযান পরিচালনা করে ২০তম দিন পর্যন্ত প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্যে ৫ লক্ষ টাকা। জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ইলিশ মাছগুলো মাদ্রাসা-এতিমখানায় দেওয়া হয়েছে। কাউকে আটক ও দন্ড দেওয়া হয়নি। কিছু জেলে চুরি করে মাছ ধরে বিক্রি করছে। তার দাবি,এবার কমসংখ্যক জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারে নেমেছে। কাউকে আটক ও জরিমানা করা যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট