1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আন্তর্জাতিক সাইবার হামলার পর সতর্ক বাংলাদেশ, সব বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে বেবিচক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাইবার হামলার পর সতর্ক বাংলাদেশ, সব বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে বেবিচক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতে ঃ  লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, হ্যাকাররা ইউরোপের বিমানবন্দরগুলোর ফ্লাইট অপারেশন, নিরাপত্তা নেটওয়ার্ক ও যাত্রী তথ্যভান্ডারে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল। এসব ঘটনার পর থেকেই বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

বেবিচকের এক কর্মকর্তা জানান, “আমরা ইতিমধ্যে প্রতিটি বিমানবন্দরের আইটি ও নিরাপত্তা টিমকে সতর্ক করেছি। সাইবার মনিটরিং সেলকে ২৪ ঘণ্টা সচল রাখা হয়েছে এবং আন্তর্জাতিক সাইবার থ্রেট ইন্টেলিজেন্স টিমের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই হামলাগুলো বিমান চলাচল খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব আবারও মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়—ফলে নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট