1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর বদলগাছী মহিলা কলেজে সভাপতি অবশেষে - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁর বদলগাছী মহিলা কলেজে সভাপতি অবশেষে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ লুৎফর রহমান। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী রীট পিটিশন নং- 2801/2024 এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ নং- INS02-5/00368/2020/2425/8ভা, তারিখ 23-10-2025 স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি সম্পর্কে যথাযথভাবে অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে বদলগাছী মহিলা কলেজের নেতৃত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর মোঃ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন সভাপতির নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট