1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী তাহেরপুর বাজারে আবারো চুরি, নিজের ধনে নিজে চোর! - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী তাহেরপুর বাজারে আবারো চুরি, নিজের ধনে নিজে চোর!

  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# তাহেরপুর প্রতিনিধি…………………….

রাজশাহী জেলার বাগমরা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারে আবারো চুরি সংঘটিত হয়েছে, এ যেন নিজের ধনে নিজে চোর। এএলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

 

এলাকাবাসী সুত্রে জনা যায়, তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারের গুড় পট্টিতে মিন্টুর গার্মেন্টস ও বিকাশের দোকানে সকালে চুরির ঘটনা ঘটেছে । উক্ত দোকানের মালিক মিন্টু স্থানীয় সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ৯টার সময় আমি আমার দোকানে ৪টি গেটের মধ্যে দুটি গেট খুলে টাকার ব্যাগ এবং ৩টি মোবাইল সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র সহ একটি ব্যাগ রেখে বাকী ২টি গেট খুলছিলাম খোলা হয়ে গেলে ভিতরে গিয়ে দেখি টাকা সহ আমার ব্যাগ নিয়ে গেছে, এ যেন নিজের ধনে নিজেই চোর। উক্ত ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিলো।

 

একের পর এক চুরি হওয়ায় তাহেরপুর বাজারের দোকানদার সহ এলাকার মানুষের মাঝে চুরির আতঙ্ক ছড়িয়ে পরেছে। এলাকার অনেক মানুষ এই প্রতিবেদককে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান কমে যাওয়ায় মাদক সেবনকারীর সংখ্যা বেড়ে গেছে এবং তারা মাদকের টাকা সংগ্রহের জন্য এ ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে।

 

এ ব্যাপারে তাহেরপুর তদন্ত কেন্দ্রে আমি একটি অভিযোগ দেই এবং পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান বলেন, চুরির ঘটনা শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ব্যাপারে তদন্ত চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট