1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় পত্রিকার সাইনবোর্ড ভাংচুরের দ্বায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‎ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রূপসায় পত্রিকার সাইনবোর্ড ভাংচুরের দ্বায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‎

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিনিধিঃ ‎খুলনা জেলায় রূপসা উপজেলার নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ও নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০গজ দূরে বাংলাদেশ রেলওয়ের জমির ওপর নতুন সংবাদ প্রতিদিন পত্রিকার অফিস নির্মাণের লক্ষে্য দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভোগদখল করে আসছে পত্রিকা সংশ্লিষ্ট সম্পাদক মন্ডলির সদস্যগণ। ‎

এ দিকে গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটের সময় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম সহ কতিপয় শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পত্রিকার দখলকৃত জমির ওপর এসে পত্রিকার সাইনবোর্ড ভাংচুরের অভিযোগ পাওয়া যায়। ‎

উক্ত বিষয়ে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার নিকট অভিযোগ দায়ের করেছেন, পত্রিকার সম্পাদক মোঃ খবীরুদ্দীন। ‎অভিযোগের বিষয়ে সম্পাদক বলেন, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি থেকে অনেক দূরে এবং তা বিদ্যালয়ের সাথে কোন প্রকার সংশিষ্ঠতা নেই, এর পর ও কেন বেআইনি ভাবে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম সঙ্গীদের নিয়ে পত্রিকা সংশ্লিষ্ট সাইনবোর্ড ভাংচুর করছে তা আমার জানানেই। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বস প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট