1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে পাশে দাড়ালেন বিএনপি নেতা চাঁদ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে পাশে দাড়ালেন বিএনপি নেতা চাঁদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি :বাঘার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গত বুধবার(১০-০৯-২০২৫) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ.চাল.ডাল ও পরিধেয় বস্ত্র দিয়ে সহায়তা করে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

ক্ষতিগ্রস্তরা হলেন, মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামের মৃত আমির হোসেন মিস্ত্রি’র ছেলে- আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) আসাদুল ইসলাম (৩৮)। বৃহসপতিবার (১১-০৯-২০২৫) স্থানীয় নেতা কর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্থ ওই পরিবারদের নগদ ২০ হাজার টাকা,৩০ কেজি ওজনের ৬বস্তা চাল,৯কেজি ডালসহ পরিধেয় বস্ত্র প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল,সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু প্রমুখ।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার(১০সেপ্টেম্বর’২৫) দুপুরের পর বাড়ীর পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত বাড়ির ৮ টি কক্ষের আসবাবপত্র, ১টি থ্রিহুইলার(সিএনজি), ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ও চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলামের নের্তৃত্বে ২ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্র্রণ করতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসেবে ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লাখ টাকা ধরা হয়েছে। তবে ক্ষতির পরিমান আরো বেশি দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

অপরদিকে ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক তাদের সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে ঢেউটিন ছাড়াও ঊধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন ইউএনও। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট