1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অসুস্থ প্রবীণ সাংবাদিক পদ্মারবাণীর সম্পাদক মো. আসলাম আহম্মেদ এর পাশে রাজশাহীর দু’ সম্পাদক রোকনুজ্জামান ও আজিবার রহমান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
ভারতে পালানোর চেষ্টা: সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

অসুস্থ প্রবীণ সাংবাদিক পদ্মারবাণীর সম্পাদক মো. আসলাম আহম্মেদ এর পাশে রাজশাহীর দু’ সম্পাদক রোকনুজ্জামান ও আজিবার রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: অসুস্থ প্রবীণ সাংবাদিক পদ্মারবাণীর সম্পাদক মো. আসলাম আহম্মেদ এর পাশে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পদক রোকনুজ্জামান রোকন ও  দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান।

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কৃতি সন্তান, আশি দশকের তুখোড় প্রবীণ সাংবাদিক দৈনিক পদ্মারবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক  মো. আসলাম আহম্মেদ দীর্ঘদিন থেকে ডায়াকেটিকস ও অন্যান্য অসুখে ভুগছেন। অসুস্থতায় এ প্রবীণ সাংবাদিক কে আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর সিপাইপাড়া নিজ বাসভবনে দেখতে গেলেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক  দৈনিক লালগোলাপ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক মো. রোকুজ্জামান রোকন ও বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আজিবার রহমান।

এ প্রবীণ সাংবাদিকের পাশে তারা কিছু সময় কাটান এবং তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন। তারা সাংবাদিক আসলাম আহম্মেদ এর দ্রুত রোগ আরোগ্য কামনা করেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে হাসি-খুশিভাবে মতবিনিময় করেন। অসুস্থতার কারণে ঠিকমত কথা বলতে না পারলেও তার হাসিমাখা মুখ দেখে বুঝা গেল এ গণমাধ্যম কর্মীদের দেখে তিনি খুব আনন্দিত হয়েছেন।

সাংবাদিক আসলাম আহম্মেদ  ছিলেন একজন সৎ ও নির্ভিক সাংবাদিক । তার সাংবাদিকতা জীবনে কখনও  তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি। পকেটে অঢেল অর্থ  না থাকলেও তিনি সততাকে বির্জন দেননি। তাঁর জীবনের পড়ন্ত বিকেলে এ সাংবাদিকের পাশে সকল শ্রেণির সচেতন মানুষ এগিয়ে আসলে তিনি বেঁচে থাকার উৎসাহ পাবেন। সাংবাদিক রোকনুজ্জামান রোকন ও আজিবার রহমান সকল সাংবাদিক ও সকল পেশাজিবী সংগঠনের কাছে উদাক্ত আহবান জানিয়েন তাঁর এবং তাঁর পরিবারের পাশে সকলকে দাঁড়াতে। যেন তিনি প্রবল ইচ্ছা শক্তি সাহস নিয়ে বেঁচে থাকতে পারেন।#

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট