1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাতের আঁধারে আমের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা (৬ সেপ্টেম্বর) শুক্রবার রাতে নাচোল পৌর এলাকার পন্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কে বা কাহারা বাগানে ঢুকে আমের সঙ্গে দুশমনি করে আমের গাছ কেটে পালিয়ে গেছে।

আম বাগানের জোগানদার শ্রী শম্ভু সরকার জানান, আনুমানিক রাত ৮ টা ১৫ মিনিটে আমি চা খেতে যাই বাজারে, এবং ৮:৪৫ মিনিটে চা খেয়ে আম বাগানে ফিরে আসছি। এই আধাঘণ্টার ব্যবধানে এসে দেখি বাগানে একটি হাসুয়া ও গামছা পড়ে আছে প্রথমেই আমি একটু ভয় পাই পরে একটু হাঁটাহাঁটি করে দেখি কে বা কারা বাগানে ঢুকে আমের গাছ কেটে দিয়েছে এবং প্যাকেট জাত আম গুলো নিচে পড়ে রয়েছে। আমার ধারণা আমার উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিরা হাসুয়া ও গামছা ফেলে পালিয়েছে।

বাগান মালিক শ্রী সুশান্ত বলেন, আমার বাড়ি গোমস্তাপুর উপজেলায় আমি নাচোল পৌরসভার পন্ডিতপুর মৌজায় ২৭ বিঘার একটি বাগান ১১ বছরের জন্য লিজ নিয়েছি, সেই বাগানে বারোমাসি কাটিমন, আশ্বিনা আম পিয়ারা চাষ করছি। হঠাৎ শুক্রবার রাতে আমার আম বাগানে ঢুকে দুর্বৃত্তরা আমার গাছ কেটে ফেলে দিয়েছে। এ বিষয়ে আমি একটি থানায় লিখিত অভিযোগ করেছি।

ভুক্তভোগী আরো বলেন- এই অসময়ে আমের দাম অনেক চড়া, আমার প্রায় ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি করেছে। আমার সাথে কারো কোন শত্রুতা নেই, কেউ আমাকে সর্বশান্ত করতে চাচ্ছেন, অথবা আমার সাথে হিংসা করে এই জঘন্যতম কাজ করেছে। আমার যারা ফল নষ্ট করে এত বড় ক্ষতি করেছে সেই দুর্বৃত্তদের আমি বিচার চাই এবং তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।

এই ব্যাপারে নাচোল থানার তদন্ত অফিসার এসআই একরামুল হক সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি জেনেছি, এবং লিখিত অভিযোগ পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করেছি। সত্যিই বিষয়টা বড় দুঃখজনক, ভুক্তভোগির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট