1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এসআই কাওসারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এলাকাবাসীর দাবি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

এসআই কাওসারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এলাকাবাসীর দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার কর্মরত এসআই কাউসার আলীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তিনি অত্যন্ত সৎ, ভদ্র ও ভালো মনের মানুষ। মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর মহল্লার বাসিন্দা কাউসার আলী (পিতা রফিকুল ইসলাম) দীর্ঘদিন ধরে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সততার সঙ্গে কাজ করে আসছেন। অথচ সম্প্রতি স্ত্রী তানিসা ইসলাম তৃপ্তির দায়ের করা যৌতুকের মামলা ঘিরে তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।Open photo

এলাকাবাসীর বক্তব্য, কাউসার আলী কখনো যৌতুক দাবি করেননি কিংবা স্ত্রীকে নির্যাতন করেননি। বরং তিনি বহু বছর ধরে অতি সাধারণ জীবন-যাপন করে আসছেন। তার এখনো কাঁচা ঘরে বসবাস, নিজস্ব বাড়িতে একটি পানি খাওয়ার মটরও পর্যন্ত নেই। তারা এখনো সাপ্লাই পানি খাই। বসত বাড়িটাও কোনরকম বসবাসের উপযোগী। বাড়ি দেখে মনে হবে না এটা এস আই এর বাড়ি। অনেকের মতে, সততার সঙ্গে জীবনযাপন করাই তার একমাত্র ‘অপরাধ’।Open photo

গ্রামবাসীরা জানান, কাওসারের সততা ও সাদাসিধে জীবনযাপনের কারণে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত সম্মানিত। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। সবাই একবাক্যে বলেছেন,“কাওসার অত্যন্ত ভালো ছেলে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।Open photo

এলাকাবাসীর দাবী, একটি মহল পরিকল্পিতভাবে এসআই কাওসারকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র করছে। তারা এ ধরনের মিথ্যা মামলার তদন্ত সঠিকভাবে করে দ্রুত তাকে সম্মানজনকভাবে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট