1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরএমপির কর্ণহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আরএমপির কর্ণহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় কর্ণহার থানা কর্তৃক চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নুর আলম (১৯) ও মোসা: রাইসা ওরফে সুরভী (১৯)। নুর আলম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম আশ্রয়কেন্দ্র এলাকার রবিউল ইসলামের ছেলে। বর্তমানে সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বাসিন্দা। রাইসা বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার আয়নালের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়ার এক মুদি দোকানদার দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙা এবং বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় দোকানি কর্ণহার থানায় একটি চুরির অভিযোগ দাখিল করলে একটি নিয়মিত চুরির মামলা রুজু করা হয়।

আরএমপি’র কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে চোরকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রাখে । এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট   রাত সোয়া ৮টায় চন্দ্রিমা থানার এসআই মো: আ: মতিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাশিয়াডাঙ্গা থানার আশ্রয়ণ এলাকা থেকে আসামি নুর আলমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আজ ২৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ ভোর সাড়ে ৪টায় রাজপাড়া থানার মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে অপর আসামি রাইসাকে গ্রেপ্তার করা হয়। এসময় ঐ বাড়ি থেকে চোরাই মালামালসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তাদের আরেক সহযোগী রাইসার স্বামী মো: ফাইসালও এ চুরির সাথে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট