1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দায় র‌্যাব-৫ এর অভিযানে গাঁজা, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সফল অভিযানে নওগাঁ জেলার মান্দা থানার উত্তর শ্রীরামপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। (১৮ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে মোঃ আলম ইসলাম (৩২) নামের ওই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।

Open photo

জব্দকৃত আলামতঃ ১৯৩.৩ কেজি গাঁজা ২১ বোতল ফেন্সিডিল ০৪টি দেশীয় অস্ত্র (রামদা) ০১টি স্যামসাং বাটন মোবাইল র‌্যাব জানায়, আসামী দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে পাইকারি হিসেবে নওগাঁসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ফলে এলাকায় সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

Open photo

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার সম্ভব হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট