1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু বাঘায় জলাশয়ে দেওয়া বিষে প্রাণ গেল ৩০ হাঁসের  গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

যৌন হয়রানির অভিযোগে রাবি অধ্যাপক কে স্থায়ী বহিষ্কারের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগের শিক্ষার্থীরা তার স্থায়ী বহিষ্কার ও আইনানুগ শাস্তি দাবি করেছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।

এসময় তারা প্ল্যাকার্ডে লিখেন— “নিপীড়ক মুক্ত ক্যাম্পাস চাই”, “সাময়িক নয়, স্থায়ী বহিষ্কার চাই”, “ছাত্রী নিপীড়ন করে আবার ক্লাসে আসে?”, “রুচির দুর্ভিক্ষ, জ্ঞান নয় ডাস্টবিন শিক্ষকতা” ইত্যাদি শ্লোগান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিভাগের শিক্ষার্থী তানজিনা খান বলেন, “আমরা আজ এখানে নিপীড়কের সর্বোচ্চ শাস্তির দাবিতে দাঁড়িয়েছি। আমাদের তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে যে তিনি অপরাধ করেছেন। তাই আর কোনো আশ্বাস নয়, আমরা তার স্থায়ী বহিষ্কার চাই। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।Open photo

সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের রাবি সভাপতি সালমান সাব্বির বলেন, “আমরা শুধু স্থায়ী বহিষ্কার নয়, প্রচলিত আইনে তার যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।” এর আগে গত ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ৪ আগস্ট মাস্টার্সের ওই শিক্ষার্থী ক্লাসের উপস্থিতি সংক্রান্ত বিষয়ে জানতে প্রভাস কুমার কর্মকারের চেম্বারে গেলে তিনি কৌশলে অশোভন আচরণ ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেন।

এ প্রসঙ্গে বিভাগের চেয়ারম্যান ড. মো. রেজাউল করিম জানান, “অভিযোগের পর আমরা একটি তদন্ত কমিটি গঠন করি। কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে তাকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।” শিক্ষার্থীরা বলছেন, সাময়িক বহিষ্কার কোনো সমাধান নয়। তারা দ্রুত স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অনির্দিষ্টকালের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট