1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে র‌্যাব ৫ ও র‌্যাব ১০ এর যৌথ অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে র‌্যাব ৫ ও র‌্যাব ১০ এর যৌথ অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করা গোপালগঞ্জের মোকসুদপুর থানাধীন কেন্দুয়া মোড়ে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। গত ২৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার ভোর আনুমানিক ৩টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে কেন্দুয়া মোড় এলাকায় দুর্বৃত্তরা পিকআপ ভ্যানের গতিপথে গাছ ফেলে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটায়।

এ ঘটনায় মোকসুদপুর থানায় ডাকাতি মামলা (নম্বর–৩৪, তারিখ: ২৫/০৫/২০২৫) দায়ের হয়। ঘটনার রহস্য উদঘাটনে  র‌্যাব ৫ রাজশাহী দ্রুত ছায়া তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বিভিন্ন এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে  র‌্যাব ১০ ফরিদপুর ও র‌্যাব ৫ রাজশাহী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্য — মোঃ সুমন মোল্লা (২৭) ইমারত হোসেন (৪৮) কে গতকাল (১৬ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গোপালগঞ্জের আলোচিত ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তাদের গোপালগঞ্জের মোকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব- ৫ রাজশাহী জানায়, আন্তজেলা ডাকাত দলের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং দেশের যেকোনো স্থানে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের তৎপরতা অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট