1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

নাটোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই নারী ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বাড়িয়া গ্রামের নারায়ণপাড়া শান্তি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, ফেনী থেকে আগত চাঁপাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় দুই নারী যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের তৎপরতায় তাদের আটক করা হয়। তল্লাশিতে আটককৃত মোসাম্মৎ জুবাইরা (৩০) এর ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মোসাম্মৎ দোলু (২৫) এর হাত ব্যাগ থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৩ হাজার পিস ইয়াবার ওজন প্রায় ৩০০ গ্রাম।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, এসব ইয়াবা তারা বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নাটোর জেলা ডিবির অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মোস্তাফিজুর রহমান, এসআই বদিউজ্জামান, এএসআই গাফফার হোসেন, কনস্টেবল শামীম হোসেন, কনস্টেবল আহনাফ তাহমিদ ও নারী কনস্টেবল হোসনে আরা খাতুন। ডিবি পুলিশ জানায়, নাটোর জেলায় মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট