1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোদাগাড়ীতে ইউএনও ফয়সাল আহমেদের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড, দুই পক্ষকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে সাহসিক ও তাৎক্ষণিক ভূমিকা রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুরে গোদাগাড়ী ইউনিয়নের কলিপুর গ্রামে বাল্যবিবাহের খবর পেয়ে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে ইউএনও ফয়সাল আহমেদ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭ ধারা অনুযায়ী ছেলেপক্ষ মোঃ মুকুল (২১), পিতা—মোঃ মিজানুর রহমান, গ্রাম—সুরশুনিপাড়া, থানা—গোদাগাড়ী, জেলা—রাজশাহীকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, ৮ ধারা অনুযায়ী মেয়েপক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, পিতা—মোঃ আব্দুল খালেক, গ্রাম—কলিপুর, থানা—গোদাগাড়ী, জেলা—রাজশাহীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

Open photo

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “বাল্যবিবাহ সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। একজন মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এর মাধ্যমে। প্রশাসন এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যতবার এমন ঘটনা ঘটবে, ততবারই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বাল্যবিবাহবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় জনসাধারণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে স্থানীয়রা ইউএনও’র এই তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট