1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের দ্রুত হস্তক্ষেপে পুঠিয়ায় পানিবন্দী ৩৫ পরিবার মুক্তি পেল

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পুঠিয়া-নন্দনগাছি রাস্তার পাশে খোকন মিস্ত্রির বাড়ি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন ৩৫টিরও বেশি পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ত। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার (৪ আগস্ট) সরেজমিনে উপস্থিত হন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক শিবু দাশ। তিনি এলাকা ঘুরে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর তদারকিতে সংশ্লিষ্ট কর্মীরা পানি চলাচলের জন্য পথ উন্মুক্ত করে দেন, যাতে দ্রুত পানি সরে যায়। ফলে এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পায়।

স্থানীয়রা জানান, “আমরা বারবার অভিযোগ করেও ফল পাইনি। কিন্তু শিবু স্যার নিজে এসে দেখতে গিয়ে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছেন। এরকম কর্মকর্তারাই আসলেই জনগণের জন্য কাজ করেন।”

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “জনগণের সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পর নিশ্চুপ থাকা যায় না। সেবামূলক প্রশাসনের মূল দায়িত্বই হলো সাধারণ মানুষের পাশে থাকা এবং সমস্যার দ্রুত সমাধান করা।” তাঁর এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে পুঠিয়া উপজেলা ও পৌর এলাকায় প্রশংসার জোয়ার বইছে। একজন প্রশাসনিক কর্মকর্তা কীভাবে জনগণের আস্থা অর্জন করতে পারেন শিবু দাশ যেন তারই অনন্য উদাহরণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট