1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোর সাব-রেজিস্ট্রি অফিস থেকে ১১ লক্ষাধিক টাকা চুরি, থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

তানোর সাব-রেজিস্ট্রি অফিস থেকে ১১ লক্ষাধিক টাকা চুরি, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের ভেতর থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) বিকেল চারটা পাঁচ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাবিয়া খাতুন তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাবিয়া খাতুন তানোর পৌরসভার আওতাধীন সাব-রেজিস্ট্রি অফিসের ভেতরে একটি ব্যাগে করে ১১ লাখ ৩০ হাজার টাকা পাশে রেখে বসেছিলেন। হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি তার অগোচরে ব্যাগটি চুরি করে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে বিষয়টি জানাজানি হলে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে চোরকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিস থেকে বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সাব-রেজিস্টার কে জানানো হলে তিনি থানায় অভিযোগের পরামর্শ দেন এবং পুলিশকে সিসিটিভি ফুটেজ সরবরাহের আশ্বাস দেন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং চোরকে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে দিনের আলোয় এমন নিরাপত্তাবেষ্টনিতে একটি অফিসের ভেতর থেকে বিপুল অঙ্কের টাকা চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট