1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুতে অবৈধভাবে ভ্যান পার্কিংয়ের কারণে স্থানীয় জনগণের যাতায়াত ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাবেক এমপি ইসরাফিল আলমের উদ্যোগে নির্মিত এই সেতুটি এলাকার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেতুটির উপর প্রায় ৭০ থেকে ৮০টি ভ্যান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সেতুটি আত্রাই,রানীনগর,মান্দা,নওগাঁ,রাজশাহী ও ভবানীগঞ্জের সাথে সরাসরি যোগাযোগের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন যানবাহন যেমন ভ্যান,বাস,ট্রাক,সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল এই সেতু দিয়ে চলাচল করে। তবে সেতুটির উপর ভ্যানগুলো পার্কিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে,যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, “সেতুটি থেকে ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসনের সাথে আলোচনা করবো যাতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,”এই বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমনটি না হয়, সে জন্য নজরদারি বাড়ানো হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট