1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু 

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডোবার পানিতে পড়ে আসমা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার তেতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা এলাকায় এ ঘটনাটি ঘটে।  নিহত শিশু আসমা ঐ এলাকার আয়নাল হকের মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে বাসায় পারিবারিক কাজ করছিলেন মা বানেছা আক্তার। এ সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু আসমা খাতুন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাইরে বের হয় সে। পরে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায় শিশু আসমা। পরিবারের সদস্যরা আসমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ পর্যায়ে শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেস চন্দ্র রায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তিনি আরও বলেন মরদেহের সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট