1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে টাস্কফোর্স অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ও গাঁজা জব্দ, মোবাইল কোর্টে ৪ জনের সাজা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

গোদাগাড়ীতে টাস্কফোর্স অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ও গাঁজা জব্দ, মোবাইল কোর্টে ৪ জনের সাজা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদক নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে জামাদানী, হাটগোবিন্দপুর ও রামনগর এলাকায় বৃহস্পতিবার (০৫ জুলাই) এক যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

অভিযান চলাকালে ১ কেজি গাঁজা ও সেবনের উদ্দেশ্যে রাখা গাঁজা ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ ও ধ্বংস করা হয় প্রায় দুই হাজার (২০০০) লিটার চোলাই মদ। মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) গ ধারা লঙ্ঘনের অভিযোগে ৩৬(১) এর ২১ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি প্রদান করা হয়।Open photo

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ১. মো. শরিফুল ইসলাম (৩৩), পিতা– মো. বাবলু হোসেন, সাং– জামাদানী, গোদাগাড়ী – ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড। ২. মো. একরামুল হক (৫৮), পিতা– মৃত জমসেদ আলী, সাং– রামনগর – ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড। ৩. মো. হান্নান আলী (৪০), পিতা– মো. নজরুল ইসলাম, সাং– হাটগোবিন্দপুর – ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড। ৪. মো. রুবেল (৩৫), পিতা– মো. হাসেন, সাং– হাটগোবিন্দপুর , ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়।Open photo

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ  বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়ঙ্কর ব্যাধি। আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং কাউকে ছাড় দেওয়া হবে না। গোদাগাড়ীকে মাদকমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা খুবই প্রয়োজন।” তিনি আরও জানান, গাঁজা ও চোলাই মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট