1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
​মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভেদ: সংকট ও সংহতির পথে উত্তরণ  শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত

বরিশালের সাজাপ্রাপ্ত আসামী পঞ্চগড়ে গ্রেফতার 

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি : বরিশাল আদালতের  সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে পঞ্চগড়ে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০) জুন দুপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মির্জা আব্দুল বাকিকে  পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে থেকে গ্রেফতার করা হয়।  মির্জা আব্দুল বাকি রাজধানীর শ্যামলী আগারগাঁও এলাকায় বসবাস করতেন। তবে সে পৌরসভার ইসলামবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। দেশের বিভিন্ন জেলায় তার নামে একাধিক মামলা রয়েছে।

বরিশাল আদালতে রায়ের পর সাজা পরওয়ানা জারির পর  থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। আদালতের পরওয়ানা হতে জানা যায় গত ২০২৩ সালের ১৪ মার্চ  বরিশাল জেলার গ্রোঘবাড়ি এলাকার আবু জাফর মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ব্যাংক চেক বিষয়ে মামলা দায়ের করেন। পরে মির্জা আব্দুল বাকির বিরূদ্ধে এক বছর বিনাশ্রম কারাদন্ড সহ ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। এর পর থেকে পলাতক হয় মির্জা।  আদালতের রায়ের পর গত বছরের ০৫ মে ২০২৪ মির্জা আব্দুল বাকির বিরূদ্ধে সাজাপ্রাপ্ত পরওয়ানা জারি হয়। সোমবার পঞ্চগড় আদালতে অন্য একটি মামলার কাজে আসেন মির্জা আব্দুল বাকি। পরে দুপুরে আদালত থেকে বের হওয়ার পর উপ- পরিদর্শক মানিক রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা মির্জা আব্দুল বাকিকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান সাজাপ্রাপ্ত ওই আসামীকে দুপুরে গ্রেফাতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট