1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হরিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হরিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত 

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হরিপুর, ঠাকুরগাঁ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম অদ্য ২ই জুন সোমবার মহেন্দ্র গাড়ির সাথে দূর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে।

স্হানীয় সুত্রে জানা যায়, মৃত শরিফুল ইসলাম সকালে বনগাঁও বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে আসার সময় বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা ইটবাহী মহেন্দ্র গাড়িকে সাইড দিতে গিয়ে, ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

জানা যায় নিহত শরিফুল ইসলাম বনগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অবঃ ,ওয়াইদুল হক মাস্টার এর বড় ছেলে ছিলেন। তিনি ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত ১-২-২০২৩ ই চাকুরিতে প্রথম যোগদান করেন।শরিফুল ইসলাম এর সন্তানের জনক ।

এই দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।এই দূঘটনার সংবাদ পেয়ে ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা ছুটে আসেন, ঘটনা স্হলে নিহতের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।গাড়ি চালক পালিয়ে যাওয়ার সময় মহেন্দ্র গাড়ির চালক কে জনতা আটক করেন।

দ্রুত হরিপুর থানায় সংবাদ দেয়,পরবর্তীতে হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:জাকারিয়া মন্ডল দ্রুত ফোর্স ঘটনা স্হলে পৌঁছান, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও পৌঁছায় ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করে।

হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বলেন মৃত্যু শরিফুল ইসলামের পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি বলেছেন।Open photo

প্রধান শিক্ষক, ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনি জানান, আজ বিদ্যালয়ে গ্রীষ্মকাল ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি হবে। ছাত্রছাত্রীদের উৎসাহে স্কুলে বনভোজনের আয়োজন ছিলো। এই আনন্দের দিনে সকল ছাত্রছাত্রীদের কাঁদিয়ে তিনি চলে গেলেন। তিনি অসাধারণ উদীয়মান তরুণ মেধাবী শিক্ষক ছিলেন । শেষ কর্মদিবসে বনভোজনের আসলো না, আমাদের মাঝ থেকে আমরা একজন ভালো মানুষকে হারালাম ।বর্তমানে এলাকা সহ পরিবারটিতে শোকের ছায়া বইছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট