1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

বাগমারায় ধর্ষণচেষ্টার সময় চাচাতো ভাইয়ের পুরুষাঙ্গ কর্তন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ধর্ষণ থেকে বাঁচতে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ ধারাল অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর মন্লডপাড়া গ্রামেতে।

স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে জাহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।আহত জাহিদুল ইসলাম উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি বিবাহিত, এক সন্তানের জনক। কৃষি কাজের পাশাপাশি তিনি পান বরজের কাজ করেন। তবে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতালে জাহিদুল ইসলামকে, অস্ত্রোপচার করা হয়। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এলাকাবাসি জানায়, রাত সাড়ে ৯টার দিকে জাহিদুল ইসলাম স্বামী পরিত্যাক্তা চাচাতো বোনের বাড়িতে যান। ওই নারী এসময় বাড়ির রান্নাঘরে অবস্থান করছিলেন। নারীকে একাকী পেয়ে জাহিদুল ইসলাম ধর্ষণের চেষ্টা করেন। এসময় নারীর সঙ্গে খরের ঘড়ে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে নারী ধারাল অস্ত্র দিয়ে পুরুষাঙ্গে আঘাত করলে কেটে যায়। এসময় জাহিদুলের চিৎকারে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এলাকার লোকজন ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করেছে।

স্থানীয় লোকজনেরা জানান, ওই নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর বাবার বাড়িতে থাকতেন। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি শুনেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট