1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত

বদরগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে বিদ্যুতের তার সহ অন্যান্য সরঞ্জাম চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা(৩২)এক যুবক বিদ্যুৎস্পষ্টে মারা গেছে। ঘটনাটি ঘটেছে  শুক্রবার(২৩মে)সকালে পৌরশহরের ৯নং ওয়ার্ডের বটপাড়া মহল্লার ভাটার পাথার নামক এলাকায়।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে,শুক্রবার সকালে ভাটার পাথার নামক স্থানে কৃষকরা ধান কাটতে গিয়ে বিদ্যুতের পোলের নিচে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানায় নিয়ে যায়।
বদরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম বিল্পব কুমার জানান,চোর ১১হাজার ভোল্টের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তার মৃতদেহের পাশে টুকরো টুকরো তার,বড় তার কাটার,পোল বেয়ে উঠার সরঞ্জাম পাওয়া গেছে। তবে কোন ˆবদ্যুতিক তার নিয়ে যেতে পারেনি।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট