1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে স্বামীর ও নিজের নিরাপত্তায়  বাবার বিরুদ্ধে মেয়ের থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে স্বামীর ও নিজের নিরাপত্তায়  বাবার বিরুদ্ধে মেয়ের থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………..

রাজশাহী মহানগরীতে ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  আনোয়ার হোসেন আনারের কলেজ পড়ুয়া মেয়ে রাজশাহীতে আল্পনা খাতুন নামের এক নববধু নিজের ও তার স্বামীর জীবনের নিরাপত্তা চেয়ে  ৯৯৯ এ ফোন দিয়ে  আপন বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ঐ নববধুর বাবা  রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  আনোয়ার হোসেন আনার। ঘটনাটি ঘটেছে ২২ আগস্ট সোমবার সকালে নগরীর তেরোখাদিয়া এলাকায়।

 

আল্পনার স্বামী হলেন সাওন হোসেন। তিনি নগরীর তেরোখাদিয়া এলাকার সাহেব আলীর ছেলে।

আল্পনা খাতুনের দাবী, তার বাবা তার স্বামী সাওনকে অপহরণের মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। সাওনকে পালিয়ে গিয়ে বিয়ে করার কারণে তার নামে ওই মামলা দিয়ে তাঁকে জেলও খাটানো হয়েছে। সাওন তাকে অপহরণ করেননি । তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন সাওনকে। এই বিয়ে মেনে নিতে না পারাই, তার কাউন্সিলর বাবা স্বামি সাওনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন। এমনকি জোর করে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে বাড়িতে আটকিয়ে রেখেছিলেন।

 

আল্পনা আরো জানায় তিনি কৌশলে বাবার বাড়ি থেকে সোমবার সকালে বের হয়ে তাঁর স্বামীর বাড়িতে আশ্রয় নেন। এর পরই নিজের এবং স্বামীর জীবনের নিরাপত্তা চেয়ে ৯৯৯ ফোন করে বাবা আনারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

 

সাওনরে মামা লিটন মিডিয়া কর্মীদের জানান, আল্পনা এখন তার স্বামীর বাড়িতেই আছেন। কিন্তু সে জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের নিকট আইনি সহযোগিতা চেয়েছেন।

আল্পনা থানায় গিয়ে নিজের ও তার স্বামীর নিরাপত্তা চেয়ে থানা  লিখিত অভিযোগ করার জন্যেও প্রস্তুত আছে। কিন্তু থানা অভিযোগ নিতে অস্বীকার করেছে।

 

বিষয়টি নিয়ে  আল্পনার বাবা কাউন্সিলর আনার হোসেন আনারের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়া তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন মেয়ে ৯৯৯ ফোন করে তার এবং তার স্বামীর নিরাপত্তা চেয়েছে। আমরা তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট