1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝালকাঠির নলছিটির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঝালকাঠির নলছিটির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট,ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১মে) সকাল ১০টায় রানাপাশা ইউনিয়নের হদুয়া প্রান্ত থেকে ইঞ্জিনচালিত নৌকায় ভাঙন কবলিত এলাকায় পৌছান ও ভাঙন ঝুকিতে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাথেও কথাবার্তা বলেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার, নাহিদ হাসান,উপ সহকারী প্রকৌশলী সাজেদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান,রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় নলছিটি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করা হবে বলেও আস্বস্ত করেন। বেশ কয়েক বছর যাবৎ নদী ভাঙনের কবলে পরে এই এলাকার অনেক বারিঘর ও বেরিবাধও ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।

উল্লেখ্য, এই স্থানেই কিছুদিন আগে পার্শ্ববর্তী দুই ইউনিয়নকে নদীগর্ভে বিলীন হওয়া থেকে বাঁচাতে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছিলো স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট