1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক ভারসম্যহীন নারীর (৫৫) মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার(২০) মে উপজেলার সাতমেড়া ইউনিয়ন এলাকায় এশিয়ান হাইওয়ে তেতুঁলিয়া মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। নিহতের পরিচয় সনাক্তে সিআইডির বিশেষ ইউনিট দিনভর কাজ করে যাচ্ছিল কিন্তু বারবার হাতের আঙ্গুলের ছাপ নেওয়ার পরেও নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ওই মানসিক ভারসম্যহীন নারী সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। মঙ্গলবার সকালে তিনি ইউনিয়নের টিটিহিপাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘোড়াফেরা করছিলেন। এসময় তিনি কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায়। ওই মহিলাটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ রায় বলেন ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। মৃত ওই মানসিক ভারসাম্যহীন নারীর বাসা কোথায় তা জানা যায়নি আর কেউ তা বলতেও পারেনা।

সিআইডি ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে এতেও পরিচয় সনাক্ত করা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে প্রশাসনের সিদ্ধান্তক্রমে দাফন কাজ সম্পন্ন করা হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট