1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বেড়েছে মাছের দাম, কমেছে মুরগি ও ডিমের দাম - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রাজশাহীতে বেড়েছে মাছের দাম, কমেছে মুরগি ও ডিমের দাম

  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জুবায়ের…………………….

রাজশাহীতে সবধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ২০০ টাকা বেড়েছে। কমেছে মুরগি ও ডিমের দাম। নগরীর বিভিন্ন সবজি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

 

মাছের আড়ৎ ও বাজারে গিয়ে দেখা গেছে, রুই ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, কাতল মাছও বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, সিলভার কার্প বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এছাড়া বড় ইলিশ ২শ’ টাকা বেড়ে ১ হাজার ৭শ’ টাকা ও ছোট ইলিশ ১শ’ চাকা বেড়ে ৬শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। ২শ’ টাকা বেড়ে বড় চিংড়ি ২ হাজার টাকা ও দেশি চিংড়ি ১শ’ টাকা বেড়ে ৮শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আইড় মাছের দাম ১শ’ টাকা বেড়ে ৬শ’ টাকা, ২শ’ টাকা বেড়ে গুচি ১হাজার ২শ’ টাকা, ১শ’ টাকা বেড়ে বাইন মাছ ৮শ’ টাকা তবে অপরিবর্তিত রয়েছে পাবদা মাছের দাম। বিক্রি হচ্ছে ৪শ’ টাকা কেজি দরে।

 

দাম বাড়ার বিষয়টি স্বীকার করে মাছ বিক্রেতা জয়নাল বলেন, বৃষ্টি ও মেঘের কারণে জেলেরা মাছ ধরতে পারছে না। ফলে বাজারে মাছ কম আসছে। আর আমদানি কম থাকার কারণে আমরা চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করতে পারছি না। তাই মাছের দামটা একটু বেশি। জেলেরা মাছ ধরা শুরু করছে আবারও মাছেরর দাম কমবে। মাছের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

 

সাহেববাজারে মাছ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, প্রতিটা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। মাছের বাজারে এসে তো পুরোপুরি মাথা খারাপ হওয়ার মতো অবস্থা ক্রেতাদের। গত সপ্তাহের তুলনায় মাছের দাম কেজিতে ৩০-২০০ টাকা বেড়েছে। এভাবে যদি প্রতি সপ্তাহে মাছের দাম বাড়ে তাহলে আমাদের মতো নিম্নআয়ের মানুষদের মাছ খাওয়াও ছেড়ে দিতে হবে।

 

এদিকে, মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কমেছে। বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি আগের সপ্তাহের চেয়ে ২৫ টাকা কমে ১৬৫ টাকা কেজি, অপরিবর্তিত থেকে সোনালী মুরগি ২৭০ টাকা এবং দেশি মুরগি ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি এবং সাদা ডিম ৩৬ টাকা হালিতে বিক্রি হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট