1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

অপরাধঃ পঞ্চগড়ের আটোয়ারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জহিরুল খুন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মনজুরুল ইসলাম, পঞ্চগড়:

পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলার নলপুখুরী গ্রামে আনুমানিক বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জুয়েলের কুড়ালের আঘাতে জহিরুল ইসলাম নিহত হন।

ঘটনায় জানা যায়,  ১৮মে ( রবিবার )পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলার নলপুখুরী গ্রামে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে ছোট বাচ্চার খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত হন জুয়েল নামের এক ব্যক্তি। কথা কাটাকাটির মাথায় এক পর্যায়ে আক্রমণ ও উত্তেজিত অবস্থায় বিদেশি কুড়াল দিয়ে ওই একই গ্রামের স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলামকে (৩৬) এর মাথায় সজোরে আঘাত করে জুয়েল নামের ( ৪২) ঘাতক।

তৎক্ষণাৎ মাথার মস্তিস্কে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ সৃষ্টি হয়। এক পর্যায়ে মাটিতে লুটে পড়েন জহিরুল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসেন এবং উদ্ধার করেন। তাৎক্ষণিক চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে প্রেরণ করার সিদ্ধান্ত নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান জহিরুল ইসলাম।

জহিরুলের মৃত্যুর খবর শুনে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী জুয়েলকে আট’ক করে পুলিশে সপোর্দ করেন। তখন মৃতের আত্মীয়-স্বজন একটি হত্যা মামলা দায়ের করেন।

আটোয়ারী উপজেলার থানার ভারপ্রাপ্ত ওসি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ ও শাস্তি নিশ্চিত করার কথা বলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট