1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কুষ্টিয়া সদর উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপান

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদর উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মাহবুব আলম টুটুল (৩২) নামে এক যুবক বিষপানে ‘আত্মহত্যার’ চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর  উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না খাতুন (২৫) একই গ্রামের আমোদ মল্লিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না খাতুনের সঙ্গে একই ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটুলের প্রায় নয় বছর আগে বিয়ে হয়। তাদের সাত বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। প্রায় এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছেড়ে রত্না খাতুন অন্যত্র বিয়ে করেন। সেখানে মাস খানেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সঙ্গে রত্নার বিচ্ছেদ হয়। এক সপ্তাহ আগে তিনি আবারো প্রথম স্বামী টুটুলের কাছে ফিরে আসেন।
নিহতের বোন মরিয়ম বলেন, ‘‘গত রবিবার টুটুলকে আবারো বিয়ে করেন রত্না। কিন্তু, দ্বিতীয় স্বামীর সঙ্গে এখনো রত্নার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন টুটুল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শনিবার দুপুরেও দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এসময় ক্ষিপ্ত হয়ে টুটুল ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন রত্নাকে। এরপর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।’’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘‘মৃত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে ও পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এছাড়া, ওই গৃহবধূর স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়া সদর উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মাহবুব আলম টুটুল (৩২) নামে এক যুবক বিষপানে ‘আত্মহত্যার’ চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর  উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না খাতুন (২৫) একই গ্রামের আমোদ মল্লিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না খাতুনের সঙ্গে একই ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটুলের প্রায় নয় বছর আগে বিয়ে হয়। তাদের সাত বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। প্রায় এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছেড়ে রত্না খাতুন অন্যত্র বিয়ে করেন। সেখানে মাস খানেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সঙ্গে রত্নার বিচ্ছেদ হয়। এক সপ্তাহ আগে তিনি আবারো প্রথম স্বামী টুটুলের কাছে ফিরে আসেন।
নিহতের বোন মরিয়ম বলেন, ‘‘গত রবিবার টুটুলকে আবারো বিয়ে করেন রত্না। কিন্তু, দ্বিতীয় স্বামীর সঙ্গে এখনো রত্নার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন টুটুল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শনিবার দুপুরেও দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এসময় ক্ষিপ্ত হয়ে টুটুল ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন রত্নাকে। এরপর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।’’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘‘মৃত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে ও পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এছাড়া, ওই গৃহবধূর স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট