1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঘোড়াশালে ট্রাকের চাপায় যুবক নিহত, চালক আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন

ঘোড়াশালে ট্রাকের চাপায় যুবক নিহত, চালক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হাজী জাহিদ নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মালবাহী ট্রাকের চাপায় সুনীল চন্দ্র সরকার (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার (১৭ মে) দুপুরে ঘোড়াশাল সেতুর সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত সুনীল চন্দ্র সরকার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দালান বাজার এলাকার মুলগাঁও গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর সৌয়া বারোটায় কালীগঞ্জ থেকে সাইকেল চালিয়ে ঘোড়াশাল সেতুর পূর্ব পাশে পৌঁছেন সুনীল চন্দ্র সরকার। এসময় তিনি সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে দাঁড়িছিলেন। পরে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।এদিকে সুনীলকে ঢাকায় নেওয়ার জন্য হাসপাতালের সামনে এম্বুলেন্সের জন্য অপেক্ষারত অবস্থায় তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: ইউসুফ মিয়া জানান, নিহত সুনীল চন্দ্র সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মালবাহী ট্রাক জব্দ ও চালক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট