1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ময়মনসিংহের ধোবাউড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৭মাসের অন্তঃসত্ত্বা, মামলাদায়ের - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

ময়মনসিংহের ধোবাউড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৭মাসের অন্তঃসত্ত্বা, মামলাদায়ের

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি:  ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নে প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রবিবার (১১মে) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

গত  ৯মে বিকালে উপজেলার গামারীতলা ইউনিয়নের উত্তর গামারীতলা গ্রামের আলী আকবরের ছেলে খোকন মিয়ার বিরুদ্ধে ধর্ষণকান্ডের এই অভিযোগ ওঠে। ভুক্তভোগী কিশোরীর পরিবার থেকে জানা যায়, পাশের বাড়ির আকবর আলীর বাড়ি থেকে মেয়ে প্রায়োনের সময় খবার পানি সংগ্রহের জন্য যেত। সে সুযোগে ১৫/৯/২৪ ইং কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে বসত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণ করে।

ঐ কিশোরী পরিবারের অজান্তে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ধর্ষক খোকন মিয়া গোপনে ছলেবলে কিশোরীর সাথে যোগাযোগ করে ৫/৫/২৫ তারিখ গর্ভপাত করার জন্য ওষুধ প্রয়োগ করে। এর পর পর শারিরীক অবনতি দেখা দিলে তার পরিবার চিকিৎসার জন্য হাসপাতালে রওনা দিলে মাঝ পথে মৃত বাচ্চার জন্ম হয়। বর্তমানে ভুক্তভোগী ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আছে।

ভুক্তভোগীর পিতা গ্রেপ্তারপূর্বক কঠিন বিচারের দাবী জানিয়েছেন। মামলার আইও ( এস আই) আনোয়ার চিসতি জানান, মামলা রুজু হয়েছে আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট