1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রংপুরের বদরগঞ্জে মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে অমানবিক নির্যাতন

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বদরগঞ্জ, রংপুর প্রতিনিধি:                                                                      বড়দের বিবাদের জেরে মায়ের কোলে থাকা  দুই বছরের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে  ইটের টুকরো দিয়ে  মারধর। এতে শিশুটির কপালে নিচের অংশ থেথলে যায়।শিশুটির মা পলি রানি  বাধা দিলে তাকেও বেদম মারধর করেন অভিযুক্তরা।এতে তিনি কানেও আঘাত পান।পরে আহত শিশুটিকে তার  বাবা  দ্রুত মোটরসাইকেল যোগে  উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।চিকিৎসক তাকে কপালের নিচের অংশে দুটি সেলাই দেন।পাশাপাশি পলি রানিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখার পরামর্শ দেন।

এমন অমানবিক ঘটনা ঘটেছে গত ২৭ এপ্রিল সোমবার সকালে  রংপুরে বদরগঞ্জে গোপিনাথপুর ইউনিয়ন কামারপাড়া গ্রামে।এ ঘটনায় রবি মহন্ত  থানায় ঘটনার মূল অভিযুক্ত  সুবল মিন্ত কে প্রধান করে  ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও ভুক্তভোগী রবি মহন্ত পরিবার এখনো সুষ্ঠু বিচার পায়নি।
উল্টো রবি মহন্তের পরিবারকে হেনস্তা করার জন্য প্রতিপক্ষ সুবল মহন্ত মিথ্যা,মামলা দায়ের করেন।

থানায় লিখিত অভিযোগ ও ঘটনাস্থলে সরজমিন যেয়ে জানা যায়, রবি মহন্ত ও সুবল মহন্ত আপন ভাই। রবি মহন্ত বাড়ির সামনের পাশে সুবল মহন্ত জমি রয়েছে। ঘটনার দিনে সুবল মহন্ত জমির পাশে নেট জাল দেওয়াকে কেন্দ্র করে দ ‘পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। পরে বিবাদে যোগ দেন সুবল মহন্তের স্ত্রী রুমা মহন্ত ও তার ছেলে লিপন মহন্ত, মেয়ে পূর্ণিমা মহন্ত।এক পর্যায়ে রবি মহন্ত ছেলের বড় পলি মহন্ত কোলে করে তার সন্তান পৃথ্বিরাজ মহন্ত নিয়ে এগিয়ে আসলে মা ও ছেলেকে সুবল মহন্ত ও তার পরিবারের লোকজন মারধরে করেন।এতে মা ও ছেলে আহত হয়।

নাম প্রকাশ না করার শর্তে কামারপাড়া গ্রামে অন্তত চারজন ব্যাক্তি বলেন, ঘটনাটি সামান্য। নিজেরা সমাধান করতে পারতো। তা না করে সুবল মিথ্যা মামলা দায়ের করে ঘটনাটি আরো বেশি বাড়াল।

গ্রামবাসী আরো জানান,সুবল ও তার ছেলে মিলে বড়দের মারধর করতে না পেরে শিশুটিকে নির্দয়ভাবে মেরেছে। এটা তাদের অমানবিক কাজ হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সুবল মহন্ত বলেন,আমার জমিতে আমি নেট জাল দিতে গেলে আমার ভাই রবি মহন্ত ও তার ছেলে পবিত্র মহন্ত আমাকে মারধর করেন।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই বেলাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি।বাদী বিবাদী দুজনে  আপন ভাই। বিষয় টি নিরপেক্ষ  তদন্ত করে সমাধানের চেষ্টা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট