1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি মলোয়েশিয়া প্রবাসীর সহযোগিতায় বাঘায় মহান মে দিবসে বিনামূল্যে চিকিৎসা প্রদান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিএনপি মলোয়েশিয়া প্রবাসীর সহযোগিতায় বাঘায় মহান মে দিবসে বিনামূল্যে চিকিৎসা প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ                                                                            রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হরিপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প (বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। মহান দিবস (১লা মে) উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদি সংগ্রামী দলের কেন্দ্রীয় সংসদ এর সাধারণ সম্পাদক, প্রাবাসী, আরিফুল ইসলাম বিলাত সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল, বাঘা উপজেলা কমিটির এর অযোজন করে।

বৃহস্পতিবার (১লা মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যেখানে চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আল্টাসনোগ্রাম, ইসিজি, ডাইব্রেপিক্স, চোখ দেখাসহ ব্লাড গ্রুপিং এবং সাধারণ রোগ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল, বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, তুহিন উদ্দীন।

উপস্থিত ছিলেন, মওদুদ আহমেদ মধু, সভাপতি, রাজশাহী জেলা সংগ্রামী দল, সাবেক সহ-সংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফারুক সরকার দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা উপজেলা, অনিক আহমেদ প্রচার সম্পাদক বাঘা উপজেলা সংগ্রামী দল, রানা আহমেদ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল বাঘা পৌর, তারেখ রহমান সাবেক সাধারণ সম্পাদক আড়ানী ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ছাত্র ও স্থানিয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ।

মুঠোফোনে আরিফুল ইসলাম বিলাত বলেন, এই দেশকে এগিয়ে নিতে হলে প্রথমেই আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা। তাদের চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি মানবিক পরিকল্পনা—যা প্রতিটি মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিতে চায়। আমরা যেসব ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা কার্যক্রম, সামাজিক উদ্যোগ গ্রহণ করছি—তা কেবল কাজের একটি সূচনা। আমাদের লক্ষ্য হচ্ছে—জনগণের আস্থা অর্জন করা এবং সত্যিকার অর্থেই জনগণের সরকার গড়ে তোলা।

বিনামূল্যে চিকিৎসা নেওয়া উপকার ভূগীরা বলেন, মাইকিং শুনে বিনামূল্যে চিকিৎসা নিতে আসচ্ছি চিকিৎসাও নিয়েছি। এমন কাজের আয়োজন কারার জন্য আরিফুল ইসলাম বিলাত ভাইকে অনেক ধন্যবাদ। চিকিৎসা নিতে আশা বয়ষ্ক এক মহিলা বলেন, আমার চোখের সমস্যা নিয়ে এখানে এসে চিকিৎসা নিলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট