1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

নাটোরের লালপুরে সপ্তাহে ইমো হ্যাক চক্রের ২৪ সদস্য আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর থেকে………………………..

নাটোরের লালপুর উপজেলায় র‌্যাব,ডিবি ও পুলিশ বিভিন্ন ভাবে পৃথক পৃথক অভিযান চালিয়ে গত (১৪ থেকে২১শে মে)এক সপ্তাহে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২৪ সদস্য কে আটক করেছে।

আটককৃতরা হলেন,লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের আকবর আলীর ছেলে সাহেব ইসলাম(২১),মনিহারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে শাকিল (২২), মোহরকয়া গ্রামের ইনছার মন্ডলের ছেলে সাহাবুল ইসলাম (৩৫), মনিহারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ওরফে জয় আহমেদ(৩০),বাকনাই গ্রামের আরজ আলীর ছেলে রবিউল ইসলাম (৪২),মনিহারপুর গ্রামের চঞ্চল কুমারের ছেলে চন্দন কুমার(২৩),মহারাজপুর গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৩২) ও একই গ্রামের নাজিম মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও শিশু আসামী মোখলেছুর রহমানের ছেলে রাজু হোসেন (১৭)। মোমিনপুর গ্রামের আজিজুল হকের ছেলে রায়হান আলী(২৯),দুলাল উদ্দিনের ছেলে পলাশ আলী (২৫),ছোট বাদকয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে কাওছার(২০),মনিহারপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুবেল হোসেন(২৩), গন্ডবিল গ্রামের আদম আলীর ছেলে রাজু হোসেন(২২)। জাহিদুল ইসলামের ছেলে নাইম ইসলাম(২২) এবং রহিমপুর গ্রামের রশিদের ছেলে সাগর আহম্মেদ(১৬),রামকৃষ্ণপুর পূর্ব পাড়া গ্রামের রহিমের ছেলে শাকিল আহমেদ শাকিব (২৩), নাজিম উদ্দিনের ছেলে সেলিম আলী (২০), জিয়ারুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (১৯), মহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত নাজিম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৮) ও শফিকুল ইসলামের ছেলে মুহাইমিনুল (২৭),সাগর(২২),নয়ন (২০)।

এ বিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, ইমো হ্যাকারদের বিরুদ্ধে লালপুর থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে গত ১ সপ্তাহে (ডিবি,পুলিশ ও র‌্যাব)  ২৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,ইমো চক্রের প্রতারণা বন্ধে লালপুর থানা পুলিশ সক্রিয় রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট