1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মুরগির দাম ১০ টাকা বেশি নেওয়ায় জরিমানা দিলেন ১০ হাজার টাকা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রাজশাহীতে মুরগির দাম ১০ টাকা বেশি নেওয়ায় জরিমানা দিলেন ১০ হাজার টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………..

রাজশাহীতে বেশি দামে ডিম-মুরগি বিক্রি করায় ৪ দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফের নেতৃত্বে ভাউচার না দেওয়া এই অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় অভিযানে সহায়তা করেন পুলিশ সদস্যরা। প্রদর্শিত মূল্য তালিকায় ২৭০ টাকা কেজি সোনালী মুরগি দাম হলেও ২৮০ টাকা দরে বিক্রি করছিলেন মহানগরীর হড়গ্রাম বাজারে অবস্থিত রবিউল মুরগির দোকানদার। এসময় ১০ টাকা কেজিতে বেশি নেওয়ার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারের তাসু স্টোরকে ডিমের মূল্য প্রদর্শিত না করায় ১ হাজার, পিয়ারুল মুরগি ঘরকে ১ হাজার এবং নগরীর ঢালুর মোড়ের রাজা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, আজকের এই অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন কারণে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভাউচার না দেওয়া, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে মুরগি ও ডিম বিক্রি করায় তাদের জরিমানা করে ভোক্তা অধিকার।

 

হাসান আলমারুফ বলেন, খুচরা পর্যায়ের বিক্রতা ও ব্যবসায়ীরা সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ায় বাজার নিয়মিত যাচাই করা হচ্ছে। যেহেতু ডিম-মুরগির দাম বাড়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তাই নিয়মিতই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের হাসান আল মারুফ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট