1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় পটকাবাজির বিস্ফোরণে হাসপাতালে যুবক - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বাঘায় পটকাবাজির বিস্ফোরণে হাসপাতালে যুবক

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় খেলার পটকা বানানোর সময় বিষ্ফোরণে সজিব আলী (১৭) নামের এক যুবকের বাম হাতের কব্জিসহ আঙুলের নীচ অংশে রক্তাক্ত জখম হয়েছে। শনিবার(২৯-০৩-২০২৫)বিকেলে উত্তর মিলিক বাঘার বকুল তলা এলাকার জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার পাকা মেঝের উপর বিস্ফোরণের ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাষ্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সজিব আলীকে রাজশাহী মেডিকেল কলজ হাসাপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার সময় জিজ্ঞাসাবাদে সজিব জানান, লেখাপড়ার পাশাপশি সংসার চালানোর তাগিদে যখন যে কাজ পান করেন। কয়েকদিন আগে ট্রাকে হেলপারের কাজ করেছেন। শনিবার শখের বশে পর্দার পাইপের মধ্যে দিয়াশলায়ের বারদ পুরে হাতুড়ির বাড়ি দিয়ে মুখ আটকাচ্ছিলেন। এ সময় বিস্ফোফরণ ঘটে আহত হন। ঈদ সামনে রেখে এর আগেও পটকবাজি তৈরি করে আনন্দ করেছেন বলে জানান।

সরেজমিন দেখা যায়, উত্তর মিলিক বাঘা গ্রামের জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার আশ পাশে তেম কোন ঘর বাড়ি নেই। গ্রামের সীমা নামে এক নারি জানান, ওই জায়গায় ছেলেরা প্রায় সময় খেলা ধূলা করে। মাঝে মধ্যে শব্দও শুনতে পান। তবে শব্দটা কিসের তা বলতে পারেননি।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিব (১২) ও সাকিব (১৩) নামে দুইজনকে আটক করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট