1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রংপুরের বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় স্বাস্থ্য কর্মী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

রংপুরের বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় স্বাস্থ্য কর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:
রংপুরে বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় কমিউনিটি ক্লিনিকে এক স্বাস্থ্য কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার ১৬ মার্চ তাকে পৌরশহর সাহাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মশিউর রহমান। তিনি কালুপাড়া ইউনিয়ন জামুবাড়ি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত।

বাদী অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে,  গত চার বছর আগে ২৭/৪/২১ তারাগঞ্জে  আনিছুল হক নামে এক ব্যাক্তি ব্যাবসায়ী লেনদেন জন্য মশিউর কাছে পাওনা ১লক্ষ টাকা ৬০ হাজার টাকার জন্য আনিছুল হককে একটি চেক দেন।পরবর্তীতে পাওনাদার আনিছুল হক ঐ চেক ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।এরপর  আনিছুল হক বাদী হয়ে   তারা গঞ্জে আমলি আদালতে মশিউর রহমান নামে নালীশি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বাদী রংপুর চিফজুডিশিয়াল আদালতে মশিউর রহমান নামে চেক ডিজঅনার মামলা করেন।মামলায় ২০২৪ সালে ১৫ নভেম্বর মশিউর রহমান কে গ্রেফতার করেন বদরগঞ্জ থানা পুলিশ। সাত দিন সাজা খেটে মশিউর জামিনে মুক্ত হয়।কিন্তুু বাদী সমুদুয় টাকা পরবর্তীতে পরিশোধ করে নি মশিউর রহমান। গত একসপ্তাহ আগে রংপুর চিফজুডিশিয়াল আদালত আবারও মশিউর রহমান নামে গ্রেফতারি ওয়ারেন্ট জারি হয়।

বদরগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: আশেকুল আরেফিন বলেন,বিষয়টি আদালতের। তাই তার বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন,চেক ডিজঅনার মামলায়  আটক মশিউর রহমান কে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট