1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

কুষ্টিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে হামিম নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ)  সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর  উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিশু হামিম একই এলাকার হাচানুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও হামিমের বাবা হাচানুর রহমান বলেন, আমি বাড়িতে ছিলাম না এবং আমার স্ত্রীও সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এসময় আমার ১৪ মাসের শিশু সন্তান হামিম হামাগাড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় এবং প্রতিবেশী মো. দুলাল এর পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত  দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামিমকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, হামিম নামে ১৪ মাসের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এলাকাবাসী ও চিকিৎসকের সাথে কথা বলে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট