1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলির ধাক্কায় আদিলুর রহমান আদিল (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বিশ্বাসের ছেলে এবং নওদাবহলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিক্ষার্থী আদিল বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিল। এসময় রাস্তা পার হতে গেলে গরু বোঝাই দ্রুতগামী একটি স্টিয়ারিং ট্রলি তাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় শিশু আদিলকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মমিনুল ইসলাম জানান, ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট