1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক

ভোলাহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420
# ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচী প্রনয়ণপূর্বক দিবসটি উদযাপন।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দিনটির তাৎপর্য ব্যাখ্যা ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা পিআইও সবুজ আলী, অধ্যক্ষ রহমত আলী ও জামাল উদ্দিন।
উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা তৈমুর হোসেন, সহকারী শিক্ষা অফিসার অহেদুজ্জামান লালু, উপজেলা মডেল মসজিদের ইমাম আব্দুল কাদির, শিক্ষক নুরে আলম মুক্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীগণ।
এর আগে রাত ১২:০১ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দলীয় ব্যানারে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, ভোলাহাট প্রেসক্লাবের সদস্যগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রচনা ও কবিতা আবৃতি অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট