1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কিডনি রোগে আক্রান্ত নওগাঁর সাংবাদিক ওবায়দুল হকের আর্থিক সাহায্য প্রয়োজন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

কিডনি রোগে আক্রান্ত নওগাঁর সাংবাদিক ওবায়দুল হকের আর্থিক সাহায্য প্রয়োজন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

ডেইলি অবজারভারের নওগাঁ জেলা প্রতিনধি ওবায়দুল হক (৬৫) গুরুতর অসুস্থ। দীর্ঘ দিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছেন। তিনি বর্তমানে ঢাকার কিডনি ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সৈয়দ মাহবুব মজিদের অধীনে চিকিৎসাধীন রয়েছে। তাঁর বাম কিডনিতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা প্রয়োজন। ওবায়দুল হকের ব্যয়বহুল চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য ও বন্ধুরা।

২০২১ সাল থেকে ওবায়দুল হক কিডনিজনিত সমস্যায় ভুগছেন। কিডনিতে রোগ ধরার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ সেবন করতে হচ্ছে তাঁকে। ছয় মাসে আগে চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে শরীরের বাম কিডনি অস্ত্রোপচারের জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু টাকার অভাবে তিনি অস্ত্রোপচার করাতে পারছেন না। বর্তমানে ওবায়দুল হকের পরিবার তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন।

নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ওবায়দুল হক বলেন, ‘সাংবাদিক হিসেবে আমি খুব সামান্য সম্মানি পাই। এছাড়া এক ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে ১৮-২০ হাজার টাকা বেতনে চাকরি করে। ছোট মেয়ে কলেজে পড়াশোনা করে। বাবা-ছেলের উপার্জন দিয়ে সংসার চালানোই কঠিন। তার ওপর গত চার বছর ধরে আমার চিকিৎসা ও ওষুধ কিনার খরচ যোগ হইছে। মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ খেতে হয়। এই ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে।

ডাক্তার বলতেছে জরুরি ভিত্তিতে বাম কিডনি অপারেশন করতে হবে। তা না হলে কিডনি রোগ আরও জটিল হয়ে যাবে। এই মূহূর্তে অপারেশন করাতে ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে। কিন্তু এই টাকা জোগাড় করতে পারছি না। এমন অবস্থায় সমাজের হৃদয়বান মানুষের আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছি।

সাংবাদিক ওবায়দুল হককে সহায়তা পাঠানো ঠিকানা: মো. ওবায়দুল হক, হিসাব নম্বর: ০৮ ১২১ ০০০৮২ ০৩৪, মার্কেন্টাইল ব্যাংক, নওগাঁ শাখা। বিকাশ নম্বর: ০১৭১৫ ৩৬৭৯৯০। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট