1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহীর কর্ণহার এলাকায় ডিবিপুলিশী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৪জন আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………..

রাজশাহী মহানগরীতে পুলিশী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আজ শনিবার (৬ আগস্ট) রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

তিনি জানান, আটকরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর পশ্চিমপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে মো. ইকতিয়ার উদ্দিন (৩৯), রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলার ইয়ার মোহাম্মদের ছেলে মো. কামাল হোসেন (৫০) ও একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মো. পিয়াস (২৮) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভাজরা গ্রামের মৃত আ. রবের ছেলে সামসুল হক (২৯)। সে ঢাকার মুগদা থানার মানিক নগর ওয়াসা রোড এলাকার বাসিন্দা। শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

 

উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মো. আব্দুস ছালাম, এসআই মো. রবিউল ইসলাম ও তার টিম মহানগর এই ডিউটিতে ছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার স্বরমংলা গ্রামের মাদক ব্যবসায়ী পিয়াসের বাড়িতে কিছু ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন এবং একজন পলিয়ে যান। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়।

 

এছাড়া একই দিন বিকেল পৌনে ৫টায় পুলিশ পরিদর্শক মো. আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার দাসপুকুর মোড়ে একটি প্রাইভেট কার আটক করেন। পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক সামসুল হককে আটক করা হয়। গাঁজা পরিবহনে সামসুলের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ কওে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট