1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে উপজাতি তরুণী ধর্ষণ, ধর্ষক আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

লালপুরে উপজাতি তরুণী ধর্ষণ, ধর্ষক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর: নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নে এক উপজাতি তরুণীকে ধর্ষণের অভিযোগে শাহীন(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। সোমবার রাতে লালপুর উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত শাহীন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নুরজ্জামান সংবাদ কর্মীদের জানান, গত সোমবার বিকেলে ওই কিশোরী তার বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যায়।

এ সময় অভিযুক্ত শাহীন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর বাবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মেয়েকে উদ্ধার করে। রাতে ওই মেয়ের বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ডহরশৈলা গ্রাম থেকে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার(১৪ই জানুয়ারি-২৫) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট