1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার  শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি? বাঘায় মাস্টার্স ফুটবল খেলোয়াড় এর সাথে ভোরের ডাক দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজশাহীতে ডিবি পুলিশ’র অভিযানে ১২ বোতল মদ ও মোটর বাইক সহ যুবক আটক কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে: এমপি ফজলুল হক মিলন

পাবনার চাটমোহরে নিমাইচড়ার খন্দবাড়িয়া রাস্তা পাকাকরন ও ব্রিজ নির্মাণ এলাকাবাসীর  দাবী

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এস এম এম আকাশ, চাটমোহর উপজেলা (পাবনা)প্রতিনিধি:  পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের রাস্তার অবস্থা খুবই নাজুক। জোলায় চরাট সাঁকো! এখানে পাকা ব্রিজ নির্মাণ করা খুবই জরুরী ও সংযোগ রাস্তাটও পাকা করা সময়ের প্রয়োজন। এলাকাবাসীদের প্রানের দাবী এই যে, দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে রাস্তা ঘাট পাকা করা হয়েছে। চলনবিল অঞ্চলে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত সাধারণ জনগন তথা খন্দবাড়িয়া গ্রামবাসীদের প্রানের দাবী একটাই খন্দবাড়িয়া রাস্তার চরাট সাঁকো সড়িয়ে ব্রীজ নির্মাণ করতে হবে ও সংযোগ সড়ক পাকা করতে হবে।

এলাকাবাসীদের খন্দবাড়িয়া-সমাজ বাজার অভিমুখে কাটাজোলার শুরুতে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবী করে আসছেন সুদীর্ঘদিন ধরে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না! ব্রিজ না থাকায় চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের মানুষজন আজও আদিম যুগের অবস্থায় যাতায়াত করে চলছেন তারা মরা করতোয়া নদীর পাড় ধরেই চলাচল তাদের। এই রাস্তায় কিছু অংশে মাটির কাজ করা হয়েছে। এ এলাকার মানুষ রাস্তাটিও পাকা করার দাবী জানিয়ে বিভিন্ন মহলে তদবির করেও কোন সরাহা পাননি।

চাটমোহর উপজেলার সীমান্ত গ্রাম হওয়ার জন্যই কি এত বৈষম্য! নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের মানুষের যাতায়াতের চির-দূর্ভোগ দূরীকরণের নিমিত্তে অবিলম্বে রাস্তাটি পাকাকরণ এবং জোলার মুখে একটি পাকা ব্রিজ নির্মাণ করার যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন ।

এই বিষয়ে কথা হয় মিডিয়া ব্যক্তিত্ব গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, এলাকার জনপ্রতিনিধিগনের আন্তরিকতার সদিচ্ছার কারণেই এত কিছু উন্নয়ন মুলক কাজ দেশে দৃশ্যমান হলেও মাত্র কয়েক লক্ষ টাকার প্রকল্প গ্রহন করা হয়নি কেনো বুঝতে পারছিনা।

চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নূর জাহান বেগম মুক্তি চলতি মৌসুমে প্রকল্প গ্রহন করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট